চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনার
জন্য হতাশার এক টুর্নামেন্ট। লা লিগায় যে দাপটটা দেখা যায়, চ্যাম্পিয়নস লিগে সেখানে
সঙ্গী হয় ব্যর্থতা। সেই ২০১৫ সালে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীতে ট্রফি উঁিচয়ে ধরেছিল
স্প্যানিশ জায়ান্টরা। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। অধরা ট্রফি। ফের শুরু হলো আরেকটি
মৌসুম। এবার শুরুটা করল দুর্দান্তভাবে। লা লিগার ছন্দ ধরে রাখল চ্যাম্পিয়নস লিগের নিজেদের
প্রথম ম্যাচেই। গতকাল ক্যাম্প ন্যুতে রাফিনিয়া আর লামিন ইয়ামালের নৈপুণ্যে ফেইনুর্দের
বিপক্ষে গোলোৎসবে মাতল বার্সা। হান্সি ফ্লিকের শিষ্যরা...