স্থানীয় নির্বাচনে জিততে সরকারি দলের লোককে ইসিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।গোলাম পরওয়ার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও সরকারের কিছু পদক্ষেপ নিয়ে তারা গুরুতর আপত্তি জানিয়েছেন। বৈঠকে রাজনৈতিক নিয়োগ বাতিল, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ প্রত্যাহার, রাজন...