১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার গোলাপী একটি ট্রেনের কামরায় উঠেছিল। ২০২৬ সালে ঢাকার সড়কে নারীদের জন্য নামছে গোলাপি বাস।দুটি দৃশ্যের মধ্যে প্রায় পাঁচ দশকের ব্যবধান। একটি সিনেমার পর্দায়, অন্যটি বাস্তবের রাস্তায়। একটি চরিত্রের নাম ‘গোলাপী’, অন্যটি গোলাপি রঙের বাস। তবু দুটির মাঝখানে কোথাও যেন বাংলাদেশের সমাজের দীর্ঘ এক যাত্রার রেখা টানা যায়।একটিতে ছিল জীবিকার জন্য পথে নামা এক দরিদ্র নারী। অন্যটিতে আছে এমন এক শহর, যেখানে লাখো নারী প্রতিদিন জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হন; কিন্তু সেই বেরিয়ে পড়া...