নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া এতিমখানার ১০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক পানিতে ডুবে মারা গেছে। গত ১৫ আগস্ট বিকেলে গোলাকান্দাইল নতুন বাজারের ৫ নম্বর ক্যানালে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে অজু ও গোসল করার একপর্যায়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ওই মাদ্রাসায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থীকে তিনজন শিক্ষকের...