বাংলাদেশের গোলরক্ষক মেহেদী
হাসান শ্রাবণের ভুলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ১-০ গোলে জিতে প্রথমবারের মতো
টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তান। ম্যাচের ৮৬ মিনিটে শ্রাবণ মাঠের এমন জায়গায়
বল থ্রো করেন, যেখানে বাংলাদেশের কেউ ছিল না! সেই থ্রো থেকেই তৈরি হওয়া আক্রমণে গোল
করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ।
হৃদয়বিদারক হারের পর দেশ জুড়ে
শ্রাবণের সমালোচনা চলছে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চেয়েছেন শ্রাবণ। তিনি লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে উল্লাস করার স্বপ্...