দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও সংরক্ষণের দাবি জানিয়েছে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার মানববন্ধন কর্মসূচি করেছে সংগঠনটি। কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত দিনাজপুরের ১৩ উপজেলার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোর-এ-শহীদ ময়দান স্থানীয়ভাবে ‘বড়মাঠ’ নামে পরিচিত। এটি দিনাজপুরবাসীর আব...