কুমিল্লার দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তার মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।আজ শনিবার সকালে দাউদকান্দিতে প্রস্তাবিত নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা বাংলাদেশ অভ্যন্...