পাহাড়ের
গভীরে লুকিয়ে থাকা এক স্থাপনা
ঘিরে ফের বাড়ছে আন্তর্জাতিক
উদ্বেগ। ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নামের ভূগর্ভস্থ স্থাপনায় নতুন কার্যক্রমের প্রমাণ
পেয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। যুক্তরাষ্ট্র-ইরান
উত্তেজনার মধ্যে এই খবর নতুন
করে আলোচনায় এনেছে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে।
বৃহস্পতিবার
ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা
হয়েছে, আইএইএ নিশ্চিত করেছে যে ইরানের নাতাঞ্জ
পরমাণু স্থাপনার কাছে অবস্থিত পিক্যাক্স
মাউন্টেন এলাকায় কার্যক্রম চলছে।...