পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চললেও থামছে না ইলিশ শিকার ও গোপনে বেচাকেনা। রাতের আঁধারে নদীতে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। দিনের আলোতেও চলছে ইলিশ শিকার। আবার নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে করে মাছ পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে। অপরিচিত কেউ ইলিশ কিনতে চাইলে আগে তার নাম-পরিচয় নিশ্চিত করা হচ্ছে। কোথাও কোথাও সরাসরি মাছ না দিয়ে নির্ধারিত স্থানে টাকা রেখে যাওয়ার কথাও বলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ও দালালচক্রের সহযোগিতায় এসব অবৈধ কারবার চলছে। উপজেলার অন্তত ১০ থে...