আন্তর্জাতিক বাজারে গেম ডেভেলপমেন্ট একটি আকর্ষণীয় পেশা। এর নানা দিক, কাজের সুযোগ ও ক্যারিয়ার গড়ার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন গেম ও ভিআর ডেভেলপার শেখ সোহেল মুন
গেম ডেভেলপমেন্ট এমন এক সৃজনশীল ও প্রযুক্তিগত প্রক্রিয়া, যার মাধ্যমে কম্পিউটার, স্মার্টফোন, কনসোল বা ওয়েবসাইটের জন্য ডিজিটাল ভিডিও গেম তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় গেমের প্রাথমিক ধারণা তৈরি থেকে শুরু করে কোডিং, থ্রিডি বা টুডি গ্রাফিকস ডিজাইন, অডিও বা সাউন্ড ইফেক্ট সংযোজন, গেম টেস্টিং এবং বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপ যুক্ত থাকে। একটি গে...