৪৫তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও গেজেটে বাদ পড়া ৫৪ প্রার্থীকে নিয়োগের দাবি জানিয়েছেন গেজেটবঞ্চিতরা। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে তাদের বিষয়ে সিদ্ধান্ত না নিলে রাজধানীর শাহবাগে ‘আত্মাহুতি’র কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘৪৫তম বিসিএসে বৈষম্যের শিকার গেজেটবঞ্চিতরা’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।মানববন্ধনে প্রার্থীরা বলেন, নিয়োগের সব ধাপ পেরিয়ে পিএসসির সুপারি...