আকাশে মেঘের ভেলা, জমিনে কাশফুলের দোলা আর বাতাসে ঢাক-কাঁসরের আওয়াজ। এই রেশে ঘর সাজানোর উপায় জানাচ্ছেন প্রিয়াঞ্জলি রুহিপূজা এলে ঘরের ভেতরটাও একটু বদলে যায়। উঠোনে শিউলি আর সন্ধ্যার আকাশে উৎসবের রঙ— তার সামান্য ছোঁয়াও যদি অন্দরে রাখা যায়, ঘর হয়ে ওঠে অন্যরকম। নতুন আসবাব নয়; পরিচিত উপকরণের নতুন বিন্যাস, কিছু ফুল, একটু আলো আর কাঠ-মাটির গন্ধেই তৈরি হতে পারে পূজার অন্দর।
দরজায় অভ্যর্থনায়: উৎসবের আবহ শুরু হোক ঘরে ঢোকার আগেই। দরজার সামনে ছোট্ট আলপনা, দুপাশে মাটির প্রদীপ কিংবা একটি পিতলের পাত্রে গাঁদা বা গ...