কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।রবিবার (৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার সাবরাং সিকদারপাড়া বাজারের দক্ষিণ মাথায় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন সিকদারপাড়া এলাকার মৌলভি আব্দুল গফুরের ছেলে হেলাল (৩২) ও সাবেক ইউপি সদস্য ছব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন (৩৩)। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিকদারপা...