রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিলের পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।তাতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে মো. দাউদ হোসেনকে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদ ও ৩ নম্বর সড়কের মুখে কার্যক্রম নিষিদ্ধ আও...