বাঁশের সরু সরু শলাকা নিপুণ হাতে বুনে তৈরি করেন ডালা, কুলা, ঝুড়ি, চালুনি ও নানা গৃহস্থালি সামগ্রী। একসময় এসব পণ্যের চাহিদা ছিল গ্রাম থেকে শহর সবখানেই। সেই চাহিদাকে ঘিরেই গড়ে উঠেছিল অনেক নারীর জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে বাজার দখল করেছে প্লাস্টিকের পণ্য। কমেছে বাঁশের তৈরি সামগ্রীর কদর, কমেছে বিক্রি। এখন হাটবাজারে পণ্য সাজিয়ে বসে থাকলেও আগের মতো ক্রেতা মেলে না। এতে রাঙামাটির লংগদু উপজেলার বাঁশের তৈরি সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত নারীদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। যে পেশার আয় দিয়ে একসময় সংসার চলত, সেই...