বাংলাদেশের রাস্তা নিজেই যেন এক জীবন্ত ‘গিরগিটি’। রাতে একরকম, দিনে আরেক! রাতের ভালো রাস্তা সকালেই চেনা দায়! চোখে পড়ে এক নতুন অতিথি— গর্ত। বর্ষাকালে তো কথাই নেই! কত শত খানাখন্দের উদয় হয় পাকা রাস্তায়! কোথাও আবার গা থেকে খসে যায় পিচঢালা চল্টা! কোনো তত্ত্বাবধান নেই! দেখার কেউ নেই; কোন কালে ঠিক হবে তারও নিশ্চয়তা নেই! কেমন হতো যদি সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যেত ভেঙেচুরে, দুমড়ে-মুচড়ে যাওয়া রাস্তাগুলো? বর্তমানের এ আকাশ-কুসুম কল্পনা-ই নাকি ‘ছেলের হাতের মোয়া’র মতো বাস্তব দৃশ্য হয়ে উঠবে ভবিষ্যতে, ২০৩০ সালেই। সড়কে...