গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা পড়তে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।জানা গেছে, পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় আজ দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা আলী নাসের খান।দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাক...