অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের গাড়ি কিনতে সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ বন্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে চাকরিজীবীদের গাড়ি কেনার দীর্ঘদিনের সুবিধা স্থগিত হলো। পাশাপাশি সরকারের টাকায় বৈদেশিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিতে পারবেন না সরকারি কর্মকর্তারা। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে চলতি (২০২৬-২৭) অর্থবছরের কিছু ব্যয় স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি চাকরিজীবীদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধা দীর্ঘদিন ধরে একটি বিশেষ নীতিমালার আওতায় চালু ছিল। মূলত উপসচিব ও তদূর্ধ্ব...