জার্মানিতে নিজেদের গিগাফ্যাক্টরি সম্প্রসারণে ৩০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত সোমবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে। বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে অবস্থিত কারখানায় নতুন উৎপাদন স্থাপনা নির্মাণ করা হবে। এতে কারখানাটি উৎপাদন সক্ষমতার দিক থেকে জার্মানির বৃহত্তম গাড়ি কারখানায় পরিণত হতে পারে। বর্তমানে এ অবস্থানে রয়েছে ভক্সওয়াগনের উলফসবার্গ কারখানা।
টেসলা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির নির্মাণ অনুমতির জন্য আবেদন করা হবে। ২০২৭ সালের প্র...