গত জুন মাসে লন্ডনের একটি
নাইটক্লাবে যার ঘুসিকে কেন্দ্র করে চরম সংকটে পড়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল, সেই রাগবি
খেলোয়াড় টোটোয়া আউভাকে দল থেকে বরখাস্ত করেছে তার ক্লাব সারাসেন্স। পৃথক একটি ঘটনায়
নতুন করে মারামারিতে জড়ানোর অপরাধে দ্রুত অভ্যন্তরীণ তদন্ত শেষে ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে
তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে ইংলিশ রাগবি ক্লাবটি।
গত জুনে চেলসির রেক্স রুমস
নাইটক্লাবে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনকে লক্ষ্য করে মারা আউভার একটি ঘুসি গিয়ে লাগে
ইংল্যান্ডের এক নিরাপত্তা কর্মীর গায়ে। সেই মারামারির জেরে...