হানসি ফ্লিকের অধীনে দুর্দান্ত সময় পার করছে বার্সেলোনা। একের পর এক জয়ে উড়ছে কাতালান ক্লাবটি। এবার দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। তার মতে এই মুহূর্তে ইউরোপ তো বটেই, বিশ্বের সেরা ফুটবল খেলছে বার্সেলোনা।গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে এমন মন্তব্য করেছেন লাপোর্তা। মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জিতেছে ফ্লিকের দল। এই সময়ে প্রতিপক্ষের জালে ৩৯ গোল করার বিপরীতে মাত্র ৮ গোল হজম করেছে তারা। সর্বশেষ ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে বা...