মাত্র ৭২ দিনের পুরোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ১৫০ জন, শিক্ষক ২১ জন, বিভাগ চারটি। ক্যাম্পাসের এক পাশে সাভার সেনানিবাস। এরই মধ্যে আসে ২৫ মার্চ। স্বাধীনতার মাত্র কয়েক মাস আগে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কেউ প্রত্যক্ষ, কেউবা পরোক্ষভাবে জড়িয়ে পড়েন মুক্তিযুদ্ধে।সেই সময়ের স্মৃতি ও ইতিহাস ফিরে এসেছে ‘স্মৃতি ৭১’-এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ অনুষ্ঠানে। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বী...