ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে একমত হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতারা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মঙ্গলবার তেল আবিবের উত্তরে হার্জলিয়া শহরে বিরোধী জোটের নেতারা বৈঠক করেন। ২৭ অক্টোবরের নির্বাচনের পর এটিই ছিল তাদের প্রথম যৌথ বৈঠক। ওই নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, বিরোধী দলগুলো প্রেসিডেন্ট আইজ্যাক হা...