আব্দুস সাত্তার (৭৮)। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে করেছেন লড়াই। অস্ত্র হাতে যুদ্ধ করে ছিনিয়ে এনেছেন স্বাধীনতার লাল-সবুজের পতাকা। অথচ জীবনের শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মানটুকুও জুটল না এই বীর মুক্তিযোদ্ধার ভাগ্যে। একপর্যায়ে ‘গার্ড অব অনার’ ছাড়াই তাকে দাফন করতে বাধ্য হয়েছেন স্বজনেরা। এ ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সহযোদ্ধারা।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় মৃত্যুবরণ করেন বীর ম...