গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।শনিবার ভোরে রেমাল এলাকার আল-আসালা ভবনে এ হামলা হয়। আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়।রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোন...