যে দিনটি সাধারণত উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের সূচনা হিসেবে মনে রাখে এক একজন শিক্ষার্থী, গাজার হাজারো কিশোর-কিশোরীর কাছে সেই দিনই পরিণত হয়েছে ভয়াবহ শোকে। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে উচ্চ মাধ্যমিক সমমানের ‘তাওজিহি’ পরীক্ষার ফল প্রকাশ এ বছর যেন শুধু মেধার নয়। বেঁচে থাকারও এক নির্মম সাক্ষ্য হয়ে উঠেছে। কেউ দেশের সর্বোচ্চ নম্বর পেয়েও পিতাকে হারানোর শোক ভুলতে পারেনি। আবার কেউ অসাধারণ ফল করার পরও নিজের ফলাফল না দেখেই নিহত হয়েছে ইসরায়েলি হামলায়।প্রায় তিন বছর পর চলতি বছরের জুনে গাজা, পশ্চিম তীর, মিসর...