বান্দরবানের
গহিন পাহাড়ে গিয়ে নানা রোমাঞ্চকর
অভিজ্ঞতা হয় পর্যটকদের। কোনো
কোনোটি তো রীতিমতো ভুতুড়ে।
এর সঙ্গে যোগ হয় পাহাড়ি
মানুষের মনে লালিত নানা
বিশ্বাস। লিখেছেন সত্যজিৎ কাঞ্জিলাল
ভর সন্ধ্যায় ট্রেকারদের দল নেমেছে মাতামুহুরী
নদীতে। পানি কম, কিন্তু
কাদা ভয়ংকর। একেকবার পা তুলতে গিয়ে
মনে হচ্ছে, নদী যেন পা
আটকে ধরে আছে। নদীর
মাঝামাঝি এসে শাওন হঠাৎ
ডুবে যেতে লাগল! জাহিদ
ভাই এক ঝটকায় তার
হাত ধরে ফেললেন। কয়েক
সেকেন্ডের মধ্যেই টেনে তুললেন তাকে।
আশ্চর্যের বিষয়, জায়গাটায় পানি বা কাদা—
কো...