পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে সেই গর্তগুলোতে এখন হাঁটুসমান পানি। দেখলে মনে হয় ছোট ছোট ডোবা। ঝুঁকি নিয়েই এসব গর্ত পেরিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন ও মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এমন বেহাল অবস্থা বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় থেকে বাংলাবাজার চৌকিদার বাড়ি পর্যস্ত প্রায় তিন কিলোমিটার সড়কের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কোনো সংস্কার কাজ হয়নি এই সড়কে। এর ফলে আরো ক্ষতিগ্রস্ত হয়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। এই সড়ক দিয়ে ধান ও কাঠবোঝাই ট্রাক, ইজিবাইক, ভ্যান, মো...