খুলনায় খাদ্য গুদাম থেকে অনুমতি ছাড়া দুই ট্রাক গম সরিয়ে ফেলার অভিযোগে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার জেরে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী নগরীর মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদামের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার রাতে অনুমতি ছাড়া কয়েকজন অবৈধভাবে খাদ্য গুদামের অভ্যন্তরের সাইলো...