চীনের শাংহাই হুয়াংপু লুয়ান সেন্ট্রাল প্রাইমারি স্কুলে একটা নতুন ক্লাস চালু হয়েছে— ‘আবেগের ক্লাস’। কী পড়ায়? পাঠ্যসূচির অধ্যায়গুলো ঘেঁটে দেখা গেল; তাতে আছে কীভাবে রাগ সামলাতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, সহমর্মী হতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়। ভালো মানুষ হওয়ার পারিবারিক শিক্ষাটা ঢুকে পড়েছে স্কুলের পাঠ্যক্রমে। এর ওপর পরীক্ষাও হবে।
বেইজিংয়ে আমার এক চীনা সহকর্মীর কন্যাশিশু পড়ছে দ্বিতীয় গ্রেডে। কথা প্রসঙ্গে জানতে পারলাম, ওই শিশুর স্কুলে নিয়মিত ক্লাসগুলোর মধ্যে একটা বাড়তি আয়োজন থাকে। সেই ক্লাসে শিশুদের...