বরাবর
গণপূর্ত সচিব সমীপেষু
মহাশয়, চট্টগ্রাম থেকে এক ভাসমান নাগরিকের সালাম জানবেন। আমার এখানে এখন হাঁটুপানি, পকেটে জলসিক্ত বাস টিকিট আর চোখের সামনে গত ৩০ বছরের মহাপরিকল্পনার একখণ্ড স্মারকলিপি। আমাদের নাকি ২৫ বছর মেয়াদি নতুন মাস্টারপ্ল্যান উপহার দেওয়া হয়েছে! খবরটি পড়ে ম্যানহোলের স্যুয়ারেজমিশ্রিত পানিতে আমার আনন্দাশ্রু মিশে গেল।
কী দারুণ আপনারা! চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গত তিন দশকে পরিকল্পনার ৮০ ভাগই বাস্তবায়ন করেনি— এই অনন্য রেকর্ড কি গিনেস বুকে পাঠানোর আবেদন করেছেন? ভেবে দেখু...