সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমেই অশান্ত গোপালগঞ্জকে শান্ত করা হবে।আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে কীভাবে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হয়। তারা বিষয়...