গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে লটারি পদ্ধতি অনুসরণ নিয়ে নানা অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের গ্রেডিং শিটে পরিবর্তন, আগে থেকে পদায়ন নির্ধারণ, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা উপেক্ষা এবং পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কর্মস্থলে বসানোর অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া পদায়নকে কেন্দ্র করে অবৈধ লেনদেনের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।অভিযোগকারীদের দাবি, নির্বাহী প্রকৌশলীদের এ-প্লাস, এ, বি, সি ও ডি—পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে পদায়নের ব্যবস্থা করা হলেও ক্যাটাগরি নির্ধারণের লিখ...