রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় মারধরের শিকার খোরশেদ আলম সোহেল (৪৫) নামে এক ঠিকাদারকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গুলিসহ পিস্তল ও চাকু উদ্ধার করা হয়েছে। ঢামেক হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও থানার এএসআই মো. ইমরান শেখ বলেছেন, নন্দীপাড়ায় আগ্নেয় অস্ত্রসহ এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। আটক সোহেলের স্ত্রী তারিনের দাবি, তার স্বামীকে মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে গণধোলাই দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, তার স্বামী সোহেল...