বাংলাদেশে ফেরার উদ্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীরা তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে হাই কমিশনে চিঠি লিখেছেন। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্নটি বাংলাদেশ হাই কমিশনকে করতে বলেন।আজ মঙ্গলবার দিল্লিতে পাক্ষিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটি বাংলাদেশ হাই কমিশনকে জিজ্ঞাসা করাই ভালো। এ বিষয়ে তারা তাদের অবস্থান আপনাদের জানাতে পারবে।’শেখ হাসিনাকে...