একসময় দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিল নদী, খাল-বিল আর সবুজ
ফসলের মাঠে ঘেরা জনপদ। জলপ্রবাহের সঙ্গে জড়িয়ে ছিল লাখো মানুষের জীবন-জীবিকা। কিন্তু
সময়ের সঙ্গে বদলে গেছে সেই চেনা চিত্র। কয়েক দশক ধরে উজানে ভারত পানি প্রত্যাহার করায়
নাব্য হারিয়েছে বাংলাদেশের অনেক নদী। কোথাও বেড়েছে লবণাক্ততা। নেতিবাচক প্রভাব পড়েছে
কৃষি, মৎস্য, পরিবেশ ও সুন্দরবনের ওপর। এ পরিস্থিতি মোকাবিলায় ৩৪ হাজার কোটি টাকায়
পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্ষায় পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে
বিভিন্ন শাখা নদী ও খ...