রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কলেজের মূল ফটকের সামনের পাকা সড়কে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ২০ থেক...