ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন রংপুরের গঙ্গাচড়ার হাফিজুল ইসলাম (৪০)। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন আয়ের একমাত্র অবলম্বন অটোভ্যান। এখন কাজ নেই, ঘরের চালও শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে। অভাব আর অসুখের মধ্যে তিনি আর্তনাদ করে বলেন, ‘মুই বাঁইচপ্যার চাং, মোক বাঁচান।’হাফিজুল কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনার আউলিয়ার হাট এলাকার বাসিন্দা। বাবা-মা নেই। স্ত্রী নাজমা বেগম, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। ছিদ্রযুক্ত টিনের চাল আর ভাঙা বেড়ার একটি ঘরেই তারা থাকেন। ভ্যান...