খ্যাতিমান মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার। পেয়েছেন ফ্রান্স সরকারের সর্বোচ্চ সম্মান ‘শেভালিয়ে আর্ট অ্যান্ড লিটারেচার’ উপাধি। দীর্ঘ শিল্পীজীবন, বাংলাদেশ, শিল্পচর্চা ও ভবিষ্যৎ প্রজন্ম প্রসঙ্গে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা বলেছেন অঞ্জন আচার্য
প্রায় ৪৩ বছর ধরে ফ্রান্সে থাকছেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে সবসময় বাংলাদেশি শিল্পী হিসেবেই পরিচয় দেন কেন?
আমি জন্মেছি পাবনা শহরের কালাচাঁদপাড়ায়। আমার শিকড় বাংলাদেশেই। ৪৩ বছর ফ্রান্সে বসবাস করেও সেই পরিচয় কখনো বদলায়নি। আমি নিজেকে সবসময় একজন বাঙাল...