বগুড়ার সোনাতলায় বৈধ চালানবিহীন ৩৮ বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে সার পরিবহনের দায়ে অটোভ্যানচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোড়াপীর মোড়ে স্থানীয়রা সারভর্তি দুটি অটোভ্যান আটক করেন।আটক অটোভ্যানচালক জানান, মোকামতলার এক ডিলারের কাছ থেকে সারগুলো নিয়ে তিনি সাঘাটার অন্য এক ডিলারের কাছে যাচ্ছিলেন। তবে তিনি সারের কোনো বৈধ চালান বা বিল-ভাউচার দেখাতে পারেননি।খবর পেয়ে সোনাতলা উপজেলা কৃষি...