কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি রাজনৈতিক দলকে নিয়ে নতুন জোট গঠনের উদ্যোগ নেওয়া
হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যস্থতায় দলগুলো নির্দিষ্ট কিছু ইস্যুতে
একসঙ্গে চলার বিষয়ে একমত হয়েছে। তবে জোটের রাজনৈতিক লক্ষ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ
কর্মপন্থা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে, কোনো দল বিএনপির সঙ্গে, আবার কোনো দল ১১-দলীয়
জোটের সঙ্গে যুক্ত থাকায় নতুন এই ঐক্যের সঙ্গে পুরোনো রাজনৈতিক মিত্রদের সম্পর্ক কী
হবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
বৃহস্পতিবার ঢাকার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলা...