টেস্ট ক্রিকেটে বাংলাদেশের
সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার জন্মস্থান বগুড়া, ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মুশফিক প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন রাজশাহী বিভাগীয় দলকে। তবে এবারের আসরেও মুশফিক খেলবেন সিলেটের হয়ে। ২০২৫ সালের এনসিএল টি-টোয়েন্টির সময় মুশফিক দল পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলেন। তবে এবারও কেন মুশফিক সিলেট বিভাগীয় দলে, সেই ব্যাখ্যা নেই নির্বাচক বা দলের ম্যানেজার কারও কাছেই।
২০২৫ সালের এনসিএল টি-টোয়েন্টি আয়োজনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন টুর্নামেন্ট কমিটি...