চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে খেজুর খাইয়ে অচেতন করে মোবাইল ফোন ও মানিব্যাগ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ রবিবার সকালে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে পৌঁছালে ওই যাত্রীকে অসুস্থ অবস্থায় নামিয়ে দেন সহযাত্রীরা।লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে চট্টলা এক্সপ্রেস থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। এ সময় তাকে অস্বাভাবিক অবস্থায় স্টেশন ম...