নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন এলাকায় জমে উঠেছে ভেজাল খেজুরের গুড়ের ব্যবসা। চিনিসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি এসব গুড় অবাধে বিক্রি করা হচ্ছে হাটবাজারে। ফলে প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। প্রকাশ্যে এ ব্যবসা চললেও ভেজাল প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।সরেজমিন জানা গেছে, শীতের আগমনে বন্দর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরে গ্রামীণ জনপথে গাছিদের রস সংগ্রহের দৃশ্য এখন প্রতি...