প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, রোগের আগাম ঝুঁকি শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা বিষয়ে পরামর্শের জন্য থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড।এ সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে স্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২৭ নভেম্বর) নগরের খুলশী ক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’ অনুষ্ঠানে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।...