প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় উৎসাহিত করতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দিতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ‘পিংক সাইকেল’ উপহার দেওয়ার বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। কাজেই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) হিসেবে রূপান্তরের ২৩তম বর্ষপূর...