কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
খুলনা ব্যুরো

সংগৃহীত ছবি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে মারা গেছেন এস এম সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থী।
রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে নেমে তিনি ডুবে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সায়েম ফেরদৌস কুয়েটের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়।
সহপাঠীরা জানান, সাঁতার কাটার সময় হঠাৎ পানিতে ডুবে গেলে তারা বিষয়টি বুঝতে পারেন। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।




