এক সাইকেলের দুই চাকা, আরেকটির
চারটি। ওরা আবার কথা
বলতেও জানে। সেই গল্প লিখেছেন
ফারহানা মান্নান
বিকেলবেলা।
পাশাপাশি দুই বাড়ির উঠানে
দাঁড়িয়ে আছে দুটি সাইকেল।
একটি
ছোট্ট লাল সাইকেল। তার
চারটি চাকা। সামনে দুটি নয়, পেছনের
বড় চাকার দুই পাশে ছোট্ট
দুটি সাপোর্ট চাকা।
অন্যটি
নীল সাইকেল। একটু বড়সড়। তার
মাত্র দুটি চাকা।
লাল
সাইকেলটি অনেকক্ষণ ধরে নীল সাইকেলের
দিকে তাকিয়ে ছিল। হঠাৎ জিজ্ঞেস
করল, ‘এই যে নীল
ভাই, তোমার বাকি দুই চাকা
কোথায়?’
নীল
সাইকেল একটু অবাক হয়ে
বলল, ‘বাকি দুই...