হ্যালোইনের পরিচিত প্রতীক জ্বলজ্বলে কুমড়ো। কিন্তু এই ভৌতিক সাজের ইতিহাসে কুমড়োর আগে জায়গা ছিল শালগমের। শত শত বছর আগে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মানুষ শালগমের ভেতর খোদাই করতেন ভয়ংকর মুখ। ভেতরে জ্বালানো হতো মোমবাতি। অন্ধকার রাতে সেই আলো-আঁধারির মুখ দেখে ভয় পেত পথচারীরা।অক্টোবরের শেষ রাত। চারদিকে অন্ধকার। বাড়ির দরজা কিংবা জানালার পাশে রাখা একটি সবজির ভেতর থেকে জ্বলছে মৃদু আলো। কাছে যেতেই দেখা গেল, সবজিটির গায়ে খোদাই করা চোখ-মুখ। মুখটি যেন হাসছে, আবার মনে হচ্ছে ভয় দেখাচ্ছে। হ্যালোইনের পরিচিত কুমড়োর...