চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বালিয়া গ্রামের গাইনিগো দিঘির পাড় এলাকার গাজীবাড়িতে আকবর গাজীর গরুর খামারের ঘটনা এটি। খামারের তত্ত্বাবধায়ক আমির গাজীর ভাষ্য, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারে...